Onushilon

গোপনীয়তা নীতি (Privacy Policy)

Onushilon (onushilon.online) - সর্বশেষ হালনাগাদ: ২০২৬

আমরা কী তথ্য নিই

নিবন্ধনের সময় তোমার নাম, ইউজারনেম, ইমেইল বা ফোন এবং পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা অবস্থায়)। পরীক্ষা ও প্র্যাকটিসের ফলাফল। "নিজের প্রশ্ন বানাও" সুবিধায় তুমি যে ছবি, PDF, লেখা, ভয়েস বা ভিডিও জমা দাও।

কীভাবে ব্যবহার করি

শুধু তোমাকে পরীক্ষা, অগ্রগতি, র‍্যাংকিং ও নিজের প্রশ্নের পরীক্ষা দেওয়ার জন্য। তোমার তথ্য বিক্রি বা বিজ্ঞাপনদাতাদের সাথে ভাগ করা হয় না।

ফাইল কোথায় থাকে

তুমি জমা দেওয়া ফাইল আমাদের মালিকের Google Drive-এ তারিখ ও ইউজারনেম অনুযায়ী সংরক্ষিত হয়। এগুলো শুধু তোমার অনুরোধ অনুযায়ী প্রশ্ন বানানোর জন্য অ্যাডমিন দেখেন; অন্য শিক্ষার্থী দেখতে পায় না। ওই কাজে আমরা Google Drive API ব্যবহার করি এবং শুধু আমাদের নিজের তৈরি ফাইল/ফোল্ডার ছুঁই।

মুছে ফেলা

তোমার অ্যাকাউন্ট বা জমা দেওয়া ফাইল মুছে ফেলতে চাইলে সাইটের অ্যাডমিনকে জানাও; আমরা তা মুছে দেব।

যোগাযোগ

প্রশ্ন থাকলে সাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করো।